প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ১২:৪৯ পি.এম
ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি ড. মাহবুব.সম্পাদক- ড. শেলীনা।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের কার্যনির্বাহী পর্ষদ ২০২৪-২০২৬ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান সভাপতি এবং হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার-৪ মার্চ-মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষে তাদের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গণিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২