প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৪, ৩:৪৮ পি.এম
ইবির ধর্মতত্ত্ব ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন শুরু ১৩ এপ্রিল।।

ইবি প্রতিনিধি।।
গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি-ধর্মতত্ত্ব অনুষদভুক্ত -ডি-ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। বুধবার -৩ এপ্রিল-বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা।
বিজ্ঞপ্তি সূত্রে, এবারের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০টাকা। আবেদকারীকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক-সমমান এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সনে মাধ্যমিক-সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিটটিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে সর্বমোট ৩২০টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েটসাইটে -http://www.iu.ac.bd/admission-পাওয়া যাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২