ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার-৩০ মার্চ-ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত দুই পৃথক অফিস আদেশে এই তথ্য জানা যায়। উপাচার্য তাদেরকে নিয়োগ দিয়েছেন।
অফিস আদেশ অনুযায়ী, ৩০ মার্চ থেকে পরবর্তী এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্বপালনে তাদেরকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, আমাকে যোগ্য মনে করে হলে দায়িত্ব দেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮