মো. মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই মেধাবী শিক্ষার্থীর ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার এলাকা থেকে গুম হওয়ার সন্ধান চেয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার হাতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ।
এ প্রসঙ্গে সাধারণ শিক্ষার্থীরা বলেন , আমরা ইন্টেরিমকে জানাতে চাই আমাদের অলিউল্লাহ ও মুকাদ্দাস ভাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ ছিলেন। পাশাপাশি তাঁরা সাংস্কৃতিক কর্মী ছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো সাংস্কৃতিক সংগঠনগুলো পান থেকে চুন খষলেই সাথে সাথে রাস্তায় দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের অলিউল্লাহ ও মুকাদ্দাস ভাইয়ের বেলায় তারা মুখে কুলুপ এঁটে বসে থাকে। আমরা এই মানববন্ধন থেকে এটি জানাতে চাই আমাদের অলিউল্লাহ ও মুকাদ্দাস ভাই গুম হয়েছে তাদের বিচার চাচ্ছি এবং এমন কোন মায়ের কোল যেন আর খালি না হয়, গুমের সংস্কৃতি এবং খুনের সংস্কৃতি যেন আর ফিরে না আসে সে জন্য এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন,আমরা আজকে এই মানববন্ধন থেকে এটা বলতে চাই যে আমাদের ভাইদের সন্ধান দিন। যে গুমগুলো হয়েছে তাদের যথাযথ বিচার করুন। যারা এই গুমগুলোর সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করে জনগণকে জানিয়ে দিন যাতে করে আর কোন গুমের মুখোমুখি যেন বাংলাদেশের মানুষকে না হতে হয়। আজকে আমরা এখান থেকে এই কথা বলতে চাই ওই গুম খুনের বিচার না দেখি তাহলে গুমখুনের সংস্কৃতি বাংলাদেশে আবারো চালু হতে পারে। এই সংস্কৃতি বন্ধ করতে হলেও এগুলোর বিচার হওয়া প্রয়োজন। আজকে এখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই তৎকালীন যারা প্রক্টর ছিলেন, যারা বিশ্ববিদ্যালয়ের হর্তাকর্তা ছিলেন তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে এই ভাইদের সন্ধান পাওয়া সম্ভব। যদি আপনারা আমাদের ভাইদের সন্ধান দিতে ব্যর্থ হন তবে আমরাও আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো।সর্বশেষ আমি বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ শহীদ হয়েছে সেই সাজিদ আবদুল্লাহ ও আমাদের মোকাদ্দাস ভাই সহ যারা এই বিশ্ববিদ্যালয় হতে গুম ,খুন ও হত্যার শিকার হয়েছে তাদের যথাযথ বিচার করুন। যাতে করে সারা দেশের ক্যাম্পাস গুলোতে এ ধরনের কাহিনী আর না হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮