মোসাদ্দেক হোসেন, ইবি,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে (ইবি) শহীদ আনাস হলে সদ্য নিয়োগ প্রাপ্ত প্রোভস্ট অধ্যাপক ড. মো. আবদুল করিম এর নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল করিম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে শিক্ষার্থীদের সাথে নিয়ে তিনি নিজেও হল পরিষ্কারের কাজে অংশ নেন। এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল করিম বলেন, “আজকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রোগ্রামে আমরা হল থেকে অংশগ্রহণ করেছি। সেখান থেকে ফিরে এসে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হই। আমাদের হলেও কিছু আবর্জনা ও ময়লা জমা ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই কয়েকজন শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা হল পরিষ্কারের কাজ বাস্তবায়ন করেছি।”
হলের সার্বিক পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমাকে মাননীয় ভিসি স্যার নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করব। আমাদের হলের পাশে অতিশিগগিরই নতুন একটি ব্লক প্রদান করা হবে। এটি সম্পন্ন হলে, এটি হবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বড় হল, যা ক্যাম্পাসের একেবারে সুন্দর একটি স্থানে অবস্থিত। এটিকে একটি আদর্শ ও মডেল হল হিসেবে গড়ে তোলা দরকার। এ লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদের-এর টানা দুইবারের মতো প্রভোস্টের মেয়াদ শেষ হয়। এরপর একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবদুল করিম নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়ে গত ৩০ সেপ্টেম্বর যোগদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮