প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ১০:৫৩ এ.এম
ইবিতে ১০৪টি গাছ লাগিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করলো ছাত্রলীগ।।

ইবি প্রতিনিধি।।
১০৪টি গাছের চারা রোপন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। রোববার -১৭ মার্চ-বেলা সাড়ে ১১টায় হল সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে ৩০টি প্রজাতির বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বিসহ হলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বী বলেন, বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে আমরা এই কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি থাকবে যে গাছগুলো লাগানো হয়েছে প্রশাসন যেন সেগুলোর সঠিক পরিচর্যা করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২