প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৮:৫৯ এ.এম
ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত।।

ইবি প্রতিনিধি।।
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার -২৬ মার্চ-সকাল ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বিভিন্ন সমিতি, হল, বিভাগ, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় গার্ড অব অনারসহ প্রশাসন ভবন চত্বরে উপাচার্য ও উপ-উপাচার্য যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে সমবেত হয়। এদিকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার রাত ৯ টায় ক্যাম্পাসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২