ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি-যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বুধবার -১০ জানুয়ারি-সকাল সোয়া ১১টায় এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি ও শাখা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীতের সহিত জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে দিবসটি উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮