প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ১২:৫১ পি.এম
ইবিতে নতুন প্রেস প্রশাসক ও আইসিটি সেলের পরিচালক নিয়োগ।।

মো. আসাদ উল্লাহ- ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রেস প্রশাসক ও আইসিটি সেলের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ দারিত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। বুধবার -২৩ অক্টোবর- সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
নতুন প্রেস প্রশাসক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম ও আইসিটি সেলের পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী নিয়োগ পেয়েছেন। এক বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত প্রেস প্রশাসক অধ্যাপক ড. মফিজুল ইসলাম বলেন- আমাকে এই পদে উপযুক্ত মনে করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিয়োগের চিঠি হাতে পেয়েছি। স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে যেন কাজ করতে পারি এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২