প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৭:৩০ এ.এম
ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।।

ইবি প্রতিনিধি।।
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। দিবসটি উপলক্ষে র্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরবতা পালন, দোয়া ও মোনাজাত এবং জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার-২১ ফেব্রুয়ারি-দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এরপর একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগসহ বিভিন্ন হল, বিভাগ, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়াও এদিন সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন করেন উপাচার্য ও উপ-উপাচার্য। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২