বিজয় চৌধুরী, ঢাকা,
তরুণদের মধ্যে পরিবেশবান্ধব চিন্তা, উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তে ‘আপসাইক্লিং অ্যান্ড সার্কুলার ইকোনমি’ বিষয়ে হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুম-৬০১-এ এ কর্মশালার আয়োজন করে যুব সংগঠন TriRE। ইউরোপীয় ইউনিয়নের International Partnerships, Global Youth Mobilization ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে এবং Youth Position Bangladesh-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইউএসটিসির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এতে আপসাইক্লিং, সার্কুলার ইকোনমি, উদ্যোক্তা উন্নয়ন, টেকসই ভোগব্যবস্থা, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিভিন্ন বাস্তবভিত্তিক দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন TriRE-এর Operation Lead এবং ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সাবরিনা মনসুর শাওলী। তিনি TriRE-এর পক্ষ থেকে অতিথি, অংশগ্রহণকারী ও সংগঠনের সদস্যদের স্বাগত জানান।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ইউএসটিসির ভারপ্রাপ্ত উপাচার্য, FSET-এর সহযোগী অধ্যাপক ও ডিন এবং IQAC-এর পরিচালক ড. হাদাতে উল্লাহ। বক্তব্যে তিনি সমসাময়িক পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ও বাস্তবমুখী উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক ও Students Welfare Adviser (SWA)-এর উপদেষ্টা ড. মোহাম্মদ শাহাঙ্গীর বিশ্বাস। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
আনুষ্ঠানিক অতিথি পর্বের সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইউএসটিসির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি সমাপনী বক্তব্য প্রদান করেন।
‘Circular Economy and Entrepreneurship’ শীর্ষক সেশন পরিচালনা করেন ড. মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি সার্কুলার ইকোনমির ধারণার সঙ্গে উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং টেকসই ব্যবসায়িক চিন্তার সম্পর্ক তুলে ধরেন।
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল হাতে-কলমে Upcycling Workshop। TriRE-এর Production Lead & Designer এবং ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী আফরোজ আনোয়ারের পরিচালনায় অংশগ্রহণকারীরা পরিত্যক্ত টেক্সটাইল সামগ্রীকে কীভাবে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
এ ছাড়া ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা অর্জন, গবেষণা, উচ্চশিক্ষা ও পেশাগত সুযোগ নিয়ে Career Guidance Session পরিচালনা করেন ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের লেকচারার এবং SWA-এর Assistant Adviser গাজী ওয়াফা আকবর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন TriRE-এর Research & Development Intern এবং ইউএসটিসির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সুপা বড়ুয়া ও Communication Intern এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তিথি বড়ুয়া।
কর্মশালায় ছিল অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব, পণ্য প্রদর্শনী, ব্যবহৃত ডেনিম বিনিময়, আপসাইক্লিং কার্যক্রম এবং সনদ বিতরণ। ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক আলোচনার পাশাপাশি সার্কুলার ইকোনমির ধারণাগুলো বাস্তবভাবে অনুধাবনের সুযোগ পান।
ইউএসটিসির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি একটি আন্তঃবিভাগীয় শেখা, সৃজনশীলতা ও সহযোগিতার পরিবেশ তৈরি করে।
TriRE-এর অপারেশনাল টিম, স্বেচ্ছাসেবক ও ইন্টার্নদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মশালাটির পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়ন সম্পন্ন হয়।
আয়োজকদের মতে, টেক্সটাইল বর্জ্য কমানো, তরুণদের মধ্যে সার্কুলার চিন্তাধারা গড়ে তোলা এবং উদ্যোক্তা ও উদ্ভাবনী উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণে TriRE-এর কার্যক্রম অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮