বিনোদন ডেস্ক,
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। কাজের ফাঁকে বাগান ও পোষ্যদের নিয়ে সময় কাটানোর নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। গোলাপি পোশাকে মিষ্টি হাসিতে ধরা দেওয়া ছবিগুলো মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’—অর্থাৎ কোনো পরিকল্পনা ছাড়াই তার মুখে হাসি ফুটেছে। পোস্টের পর নেটিজেনদের অনেকে তার স্বতঃস্ফূর্ত হাসির প্রশংসা করেছেন।
তবে হাসির পাশাপাশি আলোচনায় এসেছে জয়ার তারুণ্যদীপ্ত লুক। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘চল্লিশের জয়া যেন ১৮-তে নেমে এসেছেন।’ আবার কেউ তাকে ‘তিন পুরুষের ক্রাশ’ বলেও মন্তব্য করেছেন।
অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়, যা ভারতে মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮