তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন আ.লীগের উদ্যােগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।গতকাল রবিবার সকালে জগতপুর ইউনিয়ন আ.লীগের অন্যতম সদস্য সাইফুল ইসলাম রিপনের সৌজন্যে উপজেলার বতাকান্দি বাজারে সংশ্লিষ্ট ইউনিয়নের ৪ শত গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান,কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগর আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শমসুল হক সরকার,জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান,মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকসর,নারান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন,উপজেলা শ্রমিক লীগ নেতা সাজ্জাদ হোসেন সিকদার।জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মোজাম্মেল হক টিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তিতাস থানার এস আই ইমরুল হক,উপজেলা আ.লীগের তথ্য বিষয়ক সম্পাদক ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.জাকির হোসেন মুন্সি,সহ-প্রচার সম্পাদক মো.মোবারক হোসেন,উপদেষ্টা মন্ডলীর সদস্য মো.মোবারক হোসেন ভূইয়া,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী,সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার , মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাক আহমেদ ভূইয়া,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি এইচ এম একলাছ,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য মো.নজরুল ইসলাম কাজল,জগতপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান কিরণ,মো. জামাল হোসেন ভূঁইয়া,উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব হাজী মো.শফিকুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো.জাকির হোসেন মোল্লা,উপজেলা যুব মহিলা লীগ নেত্রী মোসামৎ হাসিনা আক্তার,নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.নুর নবী সরকার,কড়িকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা শাহ আলম,
মো.আওলাদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার,সাধারণ সম্পাদক মো.খাইরুল খন্দকার রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো.সাজ্জাদ সরকার প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮