
চট্টগ্রাম প্রতিনিধি:
শুক্রবার (১০ই এপ্রিল) আশ ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটির দুর্গম অঞ্চলে ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার সয়াবিন তেল।
বাংলাদেশকে ক্ষুধামুক্ত এবং অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার লক্ষ্যে আশ ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এছাড়া, গত ১১ মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় সারা দেশে মোট ১০,০০০টি খাদ্য প্যাকেজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৬,০০০টি প্যাকেজ চট্টগ্রাম বিভাগের অসহায় পরিবারের মাঝে এবং অবশিষ্ট ৪,০০০টি প্যাকেজ রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
উক্ত কার্যক্রমের মাধ্যমে মোট প্রায় ৬২ টন চাল, ১৫ টন ডাল এবং ১০ টন সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে, যা দেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

























