আন্তর্জাতিক ডেস্ক,
যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে ইসরাইলের প্রতি বৈরী মনোভাবাপন্ন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ পরিস্থিতি মোকাবিলায় ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করে নতুন মিত্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তানীতি ঘোষণা করার সময় নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন প্রেসিডেন্ট আসতে পারেন, যিনি ইসরাইলের প্রতি বন্ধুত্বপূর্ণ হবেন না।
নেতানিয়াহু বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যতটা সম্ভব সুবিধা আদায় করে নিতে হবে। একই সঙ্গে ভারত ও লাতিন আমেরিকার দেশসহ অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।
তবে নেতানিয়াহুর ঘোষিত নিরাপত্তানীতিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তাঁর প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তাঁর অভিযোগ, যুদ্ধকালীন ব্যর্থতা আড়াল করা এবং নির্বাচনে সুবিধা পেতেই জনগণের মধ্যে ভীতি তৈরির চেষ্টা করছেন নেতানিয়াহু।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮