প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ৭:১৯ এ.এম
আমি নেতা নই আপনারা নেতা আপনারাই জনগনের প্রতিনিধিত্ব কারী-এমপি রুহী।।

পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা-প্রতিনিধি।।
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা- ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকেই যারা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে আছেন আপনারা নেতা, আমি নেতা নই।
কারন আপনারা এজন্যই নেতা আ্্পনারা লক্ষ লক্ষ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রতিদিন আপনারা সাধারন মানুষের সাথে, প্রান্তিক জনগনের সাথে, অসহায় মানুষের সাথে, অনাথ এতিমদের সাথে আপনাদের প্রতিদিন দেখা সাক্ষাৎ হচ্ছে। তাঁদের খোঁজখবর আপনারা রাখতে পারেন। আপনার বাড়ির পাশের কে কী অবস্থায় আছে এটা আপনারা খবর রাখেন। সেই অর্থে আপনারা নেতা, আপনারাই জনগনের প্রতিনিধিত্ব কারী এবং আপনারাই আসল ভূমিকা পালনকারী।
শুক্রবার বিকেলে পৌর শহরের জেলা পরিষদ হলরুমে পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক।
এ সময় অন্যদের মাঝে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার-পৌর মেয়র আব্দুস ছালাম-বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,সাবেক মেয়র কামাল পাশা-শ ম জয়নাল আবেদীন-সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান-উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ-ইউপি চেয়ারম্যানগন সহ বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২