প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:১০ এ.এম
আমি কোন বিদ্বেষের রাজনীতি পছন্দ করি না- কাজী ছাইয়েদুল আলম

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, আমি কোন বিদ্বেষের রাজনীতি পছন্দ করি না । হিংসাত্মক কোন কাজ বিএনপি ও আমার নেতা তারেক রহমান কেউ পছন্দ করেন না। বিএনপি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে। যার যে দল পছন্দ সে সেই দল করবে। সিমা লংঘকারীকে আল্লাহ বরদাস্ত করে না। আওয়ামীলীগ সীমা লংঘন করেছিল। তাই মাটিও তাদের সহ্য করল না । দেশের মাটি থেকে পালিয়ে যেতে হলো। যারা আওয়ামীলীগ করে তারা সকলেই খারাপ আমি বলব না।
বিএনপির যদি কেউ অন্যায় কাজ করে আমার নেতা তারেক রহমানের নির্দেশ তাৎক্ষনিক তাকে দল থেকে বহিস্কার করা হবে। আমি ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন করেছি । দেশের জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গনতন্ত্রের জন্য ১৭৬ দিন কারা ভোগ করেছি। আমরা জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছি। আমার দল আমাকে মূল্যায়ন করেছে ।আপনাদের সবার কাছে দোয়া চাই। দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাকফিরাত কামনা, দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুরের কালিয়কৈর উপজেলার চাবাগানে কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বোয়ালী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সুরুজ মিয়া।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম , গাজীপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনি, বোয়ালী ইউনিয়ন বিএনপি যুগ্ন সম্পাদক আতাউর রহমান সরকার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ মাষ্টার , বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব রহমান সহ আরো অনেকেই। উপস্থিত ছিলেন কালিয়কৈর উপজেলা বিএনপি সহ সভাপতি বিধান কৃষ্ণ বর্মন ,মৌচাক ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী, মৌচাক ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রহমান প্রমূখ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২