বিনোদন ডেস্ক,
ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে তিন বছর আগে। নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয়ের পর আর নিয়মিত পর্দায় দেখা যায়নি তাকে। মাঝেমধ্যে দু-একটি কাজে যুক্ত হলেও অভিনয়ে নিয়মিত হতে পারেননি একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
অভিনয়ে অনিয়মিত থাকলেও বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কার্যক্রম এবং উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় পূর্ণিমাকে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সাজে হাজির হয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে গাঢ় গোলাপি রঙের পোশাকে কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। পোশাকের সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা ও পুঁতির কাজ সাজে এনেছে আভিজাত্য। খোলা ঢেউখেলানো বাদামি চুল, পরিপাটি চোখের সাজ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন তিনি। সঙ্গে ছিল ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলে আংটি।
ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’
প্রকাশের পরপরই ছবিগুলো ভক্তদের নজর কাড়ে। পোস্টটিতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য এসেছে ১১০০টিরও বেশি।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ।’ অন্য এক অনুরাগীর মন্তব্য, ‘তিন পুরুষের নায়িকা, কোনো পরিবর্তন দেখি না।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮