আন্তর্জাতিক ডেস্ক,
সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর কেন্দ্রটির একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবুধাবির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, আগুন লাগার ঘটনাটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে ঘটেছে। ফলে বড় ধরনের কোনো বিপর্যয় বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়নি।
কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থার ওপর হামলার কোনো প্রভাব পড়েনি।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই ড্রোন হামলার ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮