নিউজ ডেস্ক,
সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশের একমাত্র সংগঠন Bangladesh Samity UAE কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) আবুধাবির নোভেল হোটেল অডিটোরিয়ামে এই সভা সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদারের যৌথ সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত সরকারের Department of Community Development (Abu Dhabi)–এর প্রতিনিধি ড. জামিল আল হামলাওয়ি এবং ড. আবদুল্লাহ আহমেদ।
সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। অডিট রিপোর্ট উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম খান।
এ সময় সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শওকত আকবর, নূর মোহাম্মদ, ইসমাইল হোসেন তালুকদার, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী আমজাদ হোসেন, প্রকৌশলী মফিজুল ইসলাম, নূর হোসেন সুমন, জাকির হোসেন জসীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আমিরাত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সমিতি ইউএই’র কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রয়োজনে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তারা আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইনকানুন সম্পর্কে আরও সচেতন করতে সংগঠনটির ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান।
সংগঠনের সভাপতি ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকর নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮