প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৭:১৫ পি.এম
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মাসব্যাপি ক্যাম্পেইন

কক্সবাজার অফিস:
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মাসব্যাপি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে ‘আলোকিত নাগরিক’-এর সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-ভিবিডি নামের একটি সংগঠন।
‘আমার ভোটে নতুন বাংলাদেশ, সঠিক ভোটে, সঠিক নেতৃত্ব’ শ্লোগানে কক্সবাজার কেন্দ্রিয় শহিদ মিনারে দিবসটি পালনে সংগঠনের সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন।
ভিবিডির নেতৃবৃন্দ বলেন, ‘সচেতন ভোটারই পারে একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে’। তারা দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় মাসব্যাপি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনের কথাও জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২