প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ২:৫৪ পি.এম
আনসার কোম্পানি কমান্ডার রবিউল শিকদারের কৃষি কাজে সফলতার গল্প

স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আনসার কোম্পানি কমান্ডার রবিউল শিকদার শুধুমাত্র তার আনসার ও ভিডিপি দায়িত্বেই সীমাবদ্ধ থাকেননি, তিনি কৃষির প্রতি গভীর ভালোবাসা পোষণ করেন। ২০২১ সালে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি একটি পাওয়ার টিলার -ট্রাক্টর- কিনে চাষাবাদ শুরু করেন। বর্তমানে, তিনি নিজের জমি ছাড়াও প্রতিবেশী কৃষকদের জমিতেও চাষাবাদ করছেন, যার ফলে প্রায় ১০০ বিঘা জমিতে প্রতি বছর ফসল উৎপাদিত হয়।
শুধু নিজের ঋণ পরিশোধেই সীমাবদ্ধ নয়, রবিউল শিকদার প্রতিবছর উপার্জিত টাকায় নতুন একটি গাড়ি কেনার পরিকল্পনাও করেছেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হেমায়েত শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী আ: মান্নান মিয়া সহ আরও অনেকে তার প্রশংসা করে বলেন, "যে সকল কৃষক টাকার অভাবে জমিতে চাষ করতে পারেন না, রবিউল তাদের জমিতে বিনামূল্যে চাষ করে দেন।" তার এই সহায়তায় পুরো এলাকা জুড়ে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী এবং তার কর্মের প্রশংসা করে আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা বলেন, "রবিউল শিকদার একজন অত্যন্ত ভালো মনের মানুষ, তার মধ্যে অসীম প্রতিভা রয়েছে। তাকে যখনই কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সঠিকভাবে পালন করেছেন এবং সবাই তার কাজের প্রশংসা করেছেন। তার ভবিষ্যত আরো উজ্জ্বল হোক।
এছাড়াও, বিভিন্ন কৃষকরা বলেন, "আমরা টাকার অভাবে জমিতে চাষ দিতে পারছিলাম না, কিন্তু রবিউল শিকদার আমার কাছে এসে বিনামূল্যে জমি চাষ করে দিয়েছেন। তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ।
রবিউল শিকদারের এই উদ্যোগ কৃষকদের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তার কাজের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২