চঞ্চল,
সফলতার পথচলা উদযাপন ও পবিত্র রমজানের বরকত কামনায় লালমনিরহাটে আনন্দ টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে জেলা শহরের এলজিইডি মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ টিভি'র উত্তরোত্তর সাফল্য কামনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং জেলা যুবদল আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিছ।
সংবাদকর্মীদের পক্ষ থেকে স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় করেন প্রবীণ সাংবাদিক আহমেদুর রহমান মুকুল, বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় সভাপতি শরিফুল ইসলাম রতন, প্রবীণ সাংবাদিক মেহেদী হাসান জুয়েল এবং নিউজ২৪-এর আঞ্চলিক ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক। এছাড়াও নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সামছুল আলম সভায় বিশেষ বক্তব্য প্রদান করেন।
আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং দেশ টিভির জামাল বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি এবং আনন্দ টিভি'র সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও সাংবাদিকরা একসাথে ইফতারে শরিক হয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮