পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সহযোগিতায় রবিবার দুপুরে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় অবনী কান্ত হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড ডা. দিবালোক সিংহ, বিশেষ অতিথি সিপিবি জেলা কমিটির সম্পাদক আলকাছ উদ্দিন মীর, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক শামছুল আলম খান, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, দুর্গাপুর এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপক কুমার সরকার, বাংলাদেশ হাজং ছাত্রসংগঠনের সভাপতি অন্তর হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, লিটন হাজং প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দিবালোক সিংহ বলেন, ‘আদিবাসীরা প্রতিনিয়ত বৈষম্য, ভূমি দখল ও অধিকার হরণের শিকার হচ্ছেন। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি ও ভাষা বিভিন্নভাবে অবহেলা এবং হুমকির মুখে পড়ছে।’ আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ভাষার সুরক্ষা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮