Dhaka , Sunday, 12 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা হিলিতে উদ্ভাবনী চিন্তায় মুখর দিনব্যাপী বিজ্ঞান মেলা বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার কেঁচো সারে বদলে গেলো জীবন: লোহাগড়ার চুনতির কাইছারের সফলতার গল্প! প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

আদিতমারীতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের হুমকির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:52:08 pm, Monday, 24 March 2025
  • 95 বার পড়া হয়েছে

আদিতমারীতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের হুমকির অভিযোগ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক গৃহবধূ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হাবিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এই ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী ওই আদিতমারী থানায় গৃহবধূ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার -২৪ মার্চ- লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি মো. আলী আকবর।

অভিযুক্ত হাবিব মিয়া -২৬- উপজেলার সাপ্টিবাড়ি ইউপির মো. হাফেজ আলির ছেলে। তিনি নিজেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে  পরিচয় দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় , ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও অভিযুক্ত হাবিব ঘনিষ্ঠ  বন্ধু। সেই সুযোগে হাবিব ভুক্তভোগীকে রাস্তাঘাটে প্রায়ই উত্ত্যক্ত করেন।  ভুক্তভোগীর মুঠোফোনে প্রায়ই অশ্লীল ভাষায় বিভিন্ন এসএমএস দিতেন এবং শারীরিক সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিতেন। ভুক্তভোগী অভিযুক্তের এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করার হুমকি দেন। পাশাপাশি তার অশ্লীল এসএমএস ও অনৈতিক প্রস্তাব দেয়া অব্যাহত থাকে। বিষয়টি ভুক্তভোগীর স্বামী জানতে পেরে অভিযুক্ত হাবিবের ফোনে কল দিয়ে জানতে চাইলে হাবিব তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও তার কথায় রাজি না হলে ভুক্তভোগী ও তার স্বামীকে মারপিটসহ হত্যার হুমকি দেন।  পরে রবিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ এ ঘটনা উল্লেখ করে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত হাবিব জানান, ঘটনাটি সাজানো ও ষড়যন্ত্রমূলক। তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ রটানো হচ্ছে।

তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের যে রাজনৈতিক পরিচয় দিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সা. সম্পাদক আব্দুস ছাত্তার বলেন, “সাপ্টিবাড়ি ইউনিয়নে আমাদের কমিটি নাই। তাই সেখানে হাবিব মিয়া নামে কোন সাংগঠনিক সম্পাদক থাকার প্রশ্নই আসে না।“

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আলী আকবর জানান, ওই গৃহবধূ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

আদিতমারীতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের হুমকির অভিযোগ

আপডেট সময় : 03:52:08 pm, Monday, 24 March 2025