এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পৃথকীকরণের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এডভোকেট আবুল কালাম আজাদ জাকির, পিপি; এডভোকেট আনোয়ার হোসেন, প্রধান সাধারণ সম্পাদক, আইনজীবী সমিতি; এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ও এডভোকেট মাইনুদ্দিন আহমেদ। এ সময় প্রায় ৪০ থেকে ৬০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, “দল যার যার, আইনজীবীদের স্বার্থ সবার।” তারা আদালত বিভক্ত হতে দেবেন না এবং আইনজীবী সমিতির এলাকায় সব আদালতের বিচারকার্য পরিচালনার দাবি জানান। কোনো আদালত স্থানান্তর করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।
আইনজীবীরা আরও বলেন, আদালত পৃথকীকরণের কারণ তারা মেনে নেবেন না। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ও দায়রা জজের মাধ্যমে সরকারের কাছে দাবি জানানো হবে। দাবি আদায় না হলে আইনজীবীরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮