এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার ৫ এপ্রিল দুপুর ১২টা ৩০ মিনিটে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা আরিফ (২৬) তার চাচা চা দোকানদার কবির হোসেনের সঙ্গে চা পান করছিলেন। এ সময় স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি সাজাহানসহ কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে মো. আরিফ (৩৬) ও মো. হানিফা (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং হানিফাকে পঙ্গু হাসপাতালে পাঠান।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮