
পাবনা প্রতিনিধি।।
আব্দুল খালেক-বয়স ৪৮ বছর। তিনি ২০০৬ সালে ভাগ্য বদলের আশায় সুদুর কাতারে পারি জমান। সেখানে একটি কোম্পানির গাড়ি চালাতেন। মাসিক বাংলাদেশী বেতন পেতেন ১ লাখ ২০ হাজার টাকা। রোজগারের পুরো টাকাই তিনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেন। কিন্তু এক বছর আগে দেশে ফিরে-
আজ তিনি নি:শ। তিনি এখন ব্যাটারী চালিত অটো চালিয়ে সংসার মা-বাবা ও ১১ বছর বয়সী ছেলে নিয়ে আটঘরিয়ায় ওরিয়েন্টেশন সভা কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
ওয়েব আর্নার্ন কল্যাণ বোর্ড কর্তৃক পরিচালিত Recovery And Advancement of Informal Sector Employment-RAISE-OF Returning Migrants এর কার্যক্রম অবহিতকরণ এবং “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রী করনে রেইজ প্রকল্পের ভূমিকা -শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ এপ্রিল) বিকাল তিনটায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপসচিব-পরিচালক- আই আর পি-মো: গিয়াস উদ্দিন।
আটঘরিয়া উপজেলার নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম-ওয়েব ফেয়ার সেন্টার পাবনার সহকারী পরিচালক মো: আবু সাঈদ।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার পাবনার আয়োজনে উক্ত ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক-সুধিজন উপস্থিত ছিলেন।

























