প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৩, ৫:২৮ এ.এম
আজ থেকে শারদীয় দূর্গা পূজা শুরু।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
আজ শুক্রবার ২০ অক্টোবর ২ কার্তিক সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে । শিউলি ফুলের মত মন মাতানো গন্ধ ধূপের ধোঁয়া ও ঢাকের বাদ্য আনবে আগমনী মায়ের আগমন বার্তা। শুক্রবার ষষ্ঠী রাএি ৯-৩৬-৫১ পূর্বাহ ৮-২৫-৪১ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দূর্গা দেবীর ষষ্ঠাদি বিহিত পূজা। শ্রী শ্রী দূর্গাদেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস।
মহাষষ্ঠীতে দূর্গা পূজার বোধনের মাধ্যমে শুরু হয়। মহাষষ্ঠীর দিনে মহামায়া লক্ষী,সরস্বতী গনেশ ও কার্তিকের হাত ধরে বাপের বাড়িতে আগমন করেন।ষষ্ঠীর দিন থেকেই পূজার আগমন করেন। ষষ্ঠীর দিন থেকে ই পূজার আচার অনুষ্ঠান শুরু হয়। ষষ্ঠী পূজায় প্রথমে দেবীর মুখ উন্মোচন করা হয়।
ষষ্ঠীতে দেবীর ষষ্ঠী রুপ কাত্যায়নীর আরাধনা করা হয় । নররাএিতে দেবীর নয়, রুপের আরাধনা করা হয়। ষষ্ঠ দিনে কত্যায়নী রোগ, শোক দুঃখ কষ্ট ও ভয়কে দূর করার আর্শীবাদ করেন। জীবনের সমস্যা দূর করতে ও সংসার সুখের সমৃদ্ধশালী করতে কিছু নিয়ম মেনে চলা উচিত।
সন্তানের মঙ্গল কামনায় এ দিন বাড়ির সব মহিলা ও মায়েরা দূর্গা ষষ্ঠী পালন করে।
প্রতিটি পূজা মন্দিরে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করতে পুলিশ আনসার গ্রাম পুলিশ দেয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২