লাইফস্টাইল ডেস্ক,
Ewing Sarcoma হলো এক ধরনের বিরল ক্যানসার, যা সাধারণত হাড় বা হাড়ের আশপাশের নরম টিস্যুতে তৈরি হয়। এটি বেশি দেখা যায় শিশু, কিশোর ও তরুণদের মধ্যে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ১৪ বছর বয়সী কিশোর ইভান ল্যালোর ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে—দীর্ঘস্থায়ী ব্যথা কখনও কখনও গুরুতর রোগের লক্ষণ হতে পারে।
প্রথমে তার কাঁধে ব্যথা শুরু হলেও সেটিকে সাধারণ খেলাধুলাজনিত ইনজুরি মনে করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে ব্যথা বাড়তে থাকে এবং একপর্যায়ে সে কলম পর্যন্ত ধরতে পারছিল না। পরে এমআরআই পরীক্ষায় তার ঘাড়ের কাছে টিউমার ধরা পড়ে এবং চিকিৎসকেরা নিশ্চিত হন যে তিনি ইউইং সারকোমায় আক্রান্ত।
বিশেষজ্ঞদের মতে, খেলাধুলার পর সাময়িক ব্যথা স্বাভাবিক হলেও—
তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ইভানের ক্ষেত্রে দীর্ঘ সাত মাস ধরে কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। পরে স্নায়ুর ক্ষতি হওয়ায় একটি জটিল ‘নার্ভ ট্রান্সফার’ অস্ত্রোপচার করা হয়, যাতে সুস্থ স্নায়ুর সাহায্যে হাতের কার্যক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে তার স্ক্যানে আর ক্যানসারের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
সব ব্যথাই বিপজ্জনক নয়, তবে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক ব্যথাকে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে শিশু-কিশোরদের ক্ষেত্রে বারবার একই জায়গায় ব্যথা হলে বা ফোলা দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো নিরাপদ সিদ্ধান্ত হতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮