প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৬:৩০ পি.এম
আখতারের ওপর হামলার প্রতিবাদে নীলফামারী ডিমলায় এনসিপির বিক্ষোভ মিছিল

নীলফামারী জেলা প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ৮ টায় তাৎক্ষণিক ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
এনসিপির ডিমলা উপজেলার প্রধান সমন্বয়কারী মোশারফ হোসেন মিন্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, এনসিপির নীলফামারী জেলা কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা যুগ্ম সমন্বয়কারী শাকিল প্রধান, সদস্য জব্বার খান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দেশ-বিদেশে হামলার নিশানায় পরিণত করেছে। গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা এবং নিউইয়র্কে এ হামলা একই ধারাবাহিকতার অংশ। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের একটি অংশ এসব হামলায় মদত দিচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২