
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর শিবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় আওয়ামী লীগের আনন্দ মিছিলে অংশ নিয়ে আমাল হোসেন ভূইয়া (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে ।
নিহত আমাল হোসেন ভূইয়া উপজেলার ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন ভূইয়া ছেলে। সে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম ভূইয়া রাখিল জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে কয়েকশ নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে এসে আমাল পৌঁছলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন।
তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক ূ৷ চিকিৎসা দিয়ে তাকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮