চঞ্চল,
দেশে আইনশৃঙ্খলার ক্রমাবনতি এবং ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে লালমনিরহাটে রাজপথে নেমেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল থেকেই জেলার পাঁচটি উপজেলা (সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম) থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে প্রতিবাদকারীরা প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের ধারণার বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, "একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে।" তারা অবিলম্বে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮