আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মরহুম ছত্তার খানের সুযোগ্য সন্তান, স্পেন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন খান- এর ব্যক্তিগত উদ্যোগে মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ১০৭টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১শে জুলাই) বিকেল ৩টায় মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। সাংবাদিক মোস্তফা মাহমুদ ফানু- এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এস.আই এনামুল হক, আবুল কালাম মেম্বার ও মোঃ খসরু মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহের হোসেন মৃধা। এছাড়া চরভদ্রাসন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুস সবুর কাজল, মেজবাহ উদ্দিন, লিয়াকত আলী ও "সাংবাদিক আহম্মেদ আল- (ইভান)।
বক্তারা বলেন, শাহাদাত হোসেন খানের এই মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ হবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, সরকার ভূমিহীন মানুষের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বসবাস করতে হবে এবং সন্তানদের লেখাপড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি আশ্রয়ণ প্রকল্পে মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও বিষধর সাপের ঝুঁকি থাকায় আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সাপে কাটা বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হবে। উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে এবং যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮