এম আবু হেনা সাগর,ঈদগাঁও।।
কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার জালালাবাদের মরহুমা সাবিহা খানমের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
১৫ মে বিকেলে ইউনিয়নের পালাকাটাস্থ অস্থায়ী কার্যালয়ে রত্নগর্ভা সায়েরা খাতুন মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষক এবং খতিব মারুফ অর রশিদের সভাপতিত্বে স্বরণ সভা,দোয়া মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মরহুমার স্বামী কামাল আহমদ,হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ, প্রাক্তন শিক্ষক খলিল আহমেদ, অধ্যাপক হাফেজ এইচ এম আবুল কাসেম, শিক্ষক আতা উল্লাহ বোখারী,মরহুমার ছেলে ব্যাংকার মো: জুনাইদ,ইঞ্জিনিয়ার সাঈদ মোহাম্মদ জুবাইর, জামাতা মোহাম্মদ মোর্শেদ, ক্বারী নুরুল ইসলাম, মৌলানা সিরাজুল হক, মাদ্রাসা সুপার রুহুল আমির, মরহুমার ভাই শামীম শহিদ, সংবাদকর্মী এম আবু হেনা সাগর, খতিব মাহবুবুর রশিদ, মুরব্বী আবদু শুক্কুর ও ইলহাম। আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন খতিব মাওলানা ওসমান অর রশিদ।
আলোচনা সভায় মরহুমার স্বামী,ছেলে ও ভাই সহ আত্বীয় স্বজনরা স্মৃতিচারন করতে গিয়েই কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য, মরহুমা সাবিহা খানম চিকিৎসাধীন অব স্থায় ভারতের ভেলোরে মৃত্যুবরন করেন। তিনি ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর ছোট বোন ও অষ্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: হারুন অর রশিদের শাশুড়ী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮