Dhaka , Friday, 10 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

অবৈধ পণ্য পরিবহন সন্দেহে ট্রাক আটক-তল্লাশিতে ওসির ভেল্কিবাজি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:10:37 am, Sunday, 28 April 2024
  • 120 বার পড়া হয়েছে

অবৈধ পণ্য পরিবহন সন্দেহে ট্রাক আটক-তল্লাশিতে ওসির ভেল্কিবাজি।।

শরীয়তপুর প্রতিনিধি।।

রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে মাদারীপুরের কালকিনিগামী একটি পণ্যবাহী ট্রাক অবৈধ পণ্য পরিবহন সন্দেহে ২৬ এপ্রিল ভোর ৬টার সময় আটক করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। এরপর প্রায় ১৮ ঘন্টা পরে ট্রাকটি তল্লাশি করে অবৈধ পলিথিন ও বহনকারী ট্রাক জব্দ করেছে পুলিশ।

স্থানীয় ও সংশ্লিষ্ট পরিবহন মালিক পক্ষ সূত্রে জানা যায়, ট্রাকটি গত শুক্রবার-২৬ এপ্রিল-ভোরে পদ্মা সেতু দক্ষিণ প্রান্তের টোল প্লাজার ১ কিলোমিটার দূরত্বে জমাদ্দার বাস স্ট্যান্ডের উপরে এক্সপ্রেস সড়ক থেকে অবৈধ পণ্য পরিবহনের সন্দেহে আটক করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।

এদিকে পদ্মা সেতু দক্ষিণ থানায় ৩ জনকে আসামী করে এবিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। সেখানে ট্রাকটি আটক দেখানো হয়েছে শনিবার-২৭ এপ্রিল-ভোর পৌনে ৪টায়।

এছাড়াও ট্রাকটি আটকের পর গত শুক্রবার বিকেলে পদ্মা সেতু দক্ষিণ থানায় সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম বলেন, ট্রাকে অবৈধ পণ্য পরিবহন করা হচ্ছে সন্দেহে আটক করা হয়েছে। কিন্তু এতে একটি ট্রান্সপোর্ট-কুরিয়ার-কোম্পানির মালামাল আছে বিধায় ট্রান্সপোর্ট কোম্পানির কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের প্রতিনিধি আসলে ট্রাক তল্লাশি করা হবে। এরপর দীর্ঘ সময় ক্ষেপণ হতে থাকলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি বলেন-সাংবাদিকরা আছে শুনে ভয়ে তারা থানায় আসছে না। আমি বার বার দ্রুত আসার জন্য তাগিদ দিচ্ছি কিন্তু ওরা(ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি-শুধু বলে আসতেছি। এসময় ওসি সাংবাদিকদের থানা থেকে বের হয়ে আশপাশে ঘুরে আসার পরামর্শ প্রদান করেন। তাহলে ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধিরা নির্ভয়ে থানায় ঢুকে যাবে বলে বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে দীর্ঘ ১৮ ঘন্টা পর শুক্রবার-২৬ এপ্রিল-দিবাগত রাত ১২টার দিকে আটক ট্রাকটি তল্লাশি শুরু করে পুলিশ। এসময় ৯টি বস্তায় মোট ৪৫০ কেজি পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় ও বাণিজ্যিক উদ্দেশ্যে নিষিদ্ধ পণ্য পরিবহনের দায়ে টাটা কোম্পানির টাঙ্গাইল ট-১১-০২১১ নম্বরের আটক ট্রাকটি জব্দ করা হয়।

আটক ট্রাকটির চালক কালু ছৈয়াল বলেন-আমি মাল উঠানোর সময় ঘুমিয়ে ছিলাম। কি কি মাল উঠানো হয়েছে আমার জানা ছিলনা। যেহেতু ট্রান্সপোর্ট-কুরিয়ার-কোম্পানির মাল ছিল তাই কোন যাচাই করিনি। শুক্রবার ভোর ৬টায় পদ্মা সেতু পাড় হয়ে জমাদ্দার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আসার পর এক্সপ্রেস ওয়ে থেকে পুলিশ আমার গাড়ী আটক করে।

এবিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-শেখ শরীফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ পণ্য পরিবহন সন্দেহে ট্রাকটি আটক করেছি।-আটকের পর এত দীর্ঘ সময় তল্লাশি ব্যতীত গাড়ীটি থানায় রেখে দেয়া হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন-আটক ট্রাকটিতে একটি ট্রান্সপোর্ট-কুরিয়ার-কোম্পানির মালামাল ছিল। ঐ কোম্পানি কর্তৃপক্ষকে জানানোর পর তাদের প্রতিনিধি আসার পর তল্লাশি করা হয়। মামলায় ঘটনার সময় পরিবর্তনের কারন জানতে চাইলে এই কর্মকর্তা বলেন-কোন গাড়ী আটকের পর যখন তল্লাশি শুরু হবে তখনই ঘটনার সময় হিসেবে বিবেচিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

অবৈধ পণ্য পরিবহন সন্দেহে ট্রাক আটক-তল্লাশিতে ওসির ভেল্কিবাজি।।

আপডেট সময় : 07:10:37 am, Sunday, 28 April 2024