প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৪, ১২:৩১ পি.এম
অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনী অভিযান পরিচালনা করবে।।

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার-১৪ জানুয়ারি-সকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মুহম্মদ ইব্রাহীম বীর প্রতীক।
এ সভায় পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারকরা, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়, বাজারদর নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অবৈধ ভূমি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্স সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২