মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় ৫ হাজারের বেশি মানুষের বসবাস। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ এলাকাটিতে কোন ঈদগাহ মাঠ ও জানাজার নামাজের জন্য কোন নির্দিষ্ট জায়গা ছিল না। একটি ঈদগাহ মাঠ ও জানাজার নামাজের জায়গা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণে এগিয়ে আসে তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভুইয়া ও যুবদল নেতা মামুন ভুইয়া। অবশেষে শুক্রবার জুম্মার নামাজের পর এলাকাবাসী নতুন ঈদগাহ মাঠ ও জানাজার নামাজের স্থানের শুভ উদ্বোধন করেন।
শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং সর্বস্তরের গ্রামবাসীর উপস্থিতিতে এক ধর্মীয় আবহে নামাজের এই স্থানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার ধর্মপ্রাণ মানুষের সামাজিক মেলবন্ধন ও ধর্মীয় প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগ নেন। এতদিন উপযুক্ত স্থান না থাকায় সামাজিক কোনো জানাজা কিংবা ঈদের নামাজে গ্রামবাসীকে বিভিন্ন মসজিদে যেতে হতো। এই নতুন ময়দান উদ্বোধনের ফলে পুরো যাত্রামুরা এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের এক দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং এই ঈদগাহ ও জানাজার মাঠ তৈরিতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন তাদের সবার জন্য সমৃদ্ধি কামনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮