Dhaka , Friday, 10 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

অবশেষে গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশ নিচ্ছে ইবি শিক্ষকরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:16 pm, Friday, 26 April 2024
  • 120 বার পড়া হয়েছে

অবশেষে গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশ নিচ্ছে ইবি শিক্ষকরা।।

ইবি প্রতিনিধি।।

বিশ্ববিদ্যালয় গুচ্ছে অংশ নিলে ভর্তি সংশ্লিষ্ট সকল কাজে শিক্ষকদের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়-ইবি-শিক্ষক সমিতি। শুক্রবার-২৬ এপ্রিল-সমিতির এক জরুরি সভার-অনলাইন-সিদ্ধান্ত অনুযায়ী সকল শিক্ষক গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সভা শেষে গণমাধ্যমে প্রেরিত সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়-শিক্ষক সমিতির গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা না নেয়ার দাবি অটুট রয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র ঘোষনা করা হয়েছে-যেখানে পনেরো হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহন করবেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের কল্যান বিবেচনা করে শিক্ষকতার দায়িত্ববোধের জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা নেবার দাবী আপাতত স্থগিত করে অত্র শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় সম্মানিত শিক্ষকগন অংশগ্রহন করবেন।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন-গুচ্ছে যেসব অসামঞ্জস্যতা এবং ত্রুটি রয়েছে ইবি শিক্ষক সমিতি এখনো সেগুলোর বিরুদ্ধে রয়েছে। এছাড়া শিক্ষক সমিতি যে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো তাতেও অটুট রয়েছে। তবে যেহুতু বিশ্ববিদ্যালয়কে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী কেন্দ্র হিসেবে পছন্দ করেছে। অভিভাবকসহ তারা এখানে পরীক্ষা দিতে আসবে। শিক্ষকতার দায়িত্ববোধ থেকে তাদের দিক বিবেচনা করে আপাতত আমরা দাবি স্থগিত করেছি।

উল্লেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি সর্বসম্মতভাবে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ইবি শিক্ষক সমিতি। এরপরও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছে অংশ নেয় তবে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন শিক্ষকরা। পরে গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলেও গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত উপাচার্য লিখিতভাবে ইউজিসিকে জানাননি বলে অভিযোগ ওঠে। বিভিন্ন মাধ্যমে বিষয়টি ইউজিসির নজরে এলে ইবির গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষা আয়োজনের নির্দেশ দেয়। এদিকে ইউজিসি সভার জন্য ডাকলেও শিক্ষকরা তাতে সাড়া দেয়নি। এছাড়া গুচ্ছ নিয়ে উপাচার্য একাধিকবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সঙ্গে বসলেও কোনো সুরাহা হয়নি। শিক্ষকরা শেষ পর্যন্ত নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়ে আসেন। সর্বশেষ গত ২ মার্চ শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬ মার্চের মধ্যে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানানো হয়েছিলো। কিন্তু সেই দাবিও হালে পানি পায়নি। এর আগে ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষেও গুচ্ছের নানা ভোগান্তি ও অব্যবস্থাপনার প্রেক্ষিতে শিক্ষক সমিতি গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রমের দাবি জানায়। ঐসময়ও তারা প্রথমদিকে গুচ্ছের বিপক্ষে অনড় অবস্থানে থাকলেও পরে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

অবশেষে গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশ নিচ্ছে ইবি শিক্ষকরা।।

আপডেট সময় : 12:39:16 pm, Friday, 26 April 2024