তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজার শহরতলির চেইন্দা অ্যামিউজমেন্ট পার্ক থেকে অপহরণের শিকার এক তরুণ উদ্ধার হয়েছে। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ওই ভিকটিমকে উদ্ধার করে র্যাব-১৫।
জানা যায়, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেইন্দা এলাকার খোন্দকারপাড়ার নুরুল হকের পুত্র আরিফ উদ্দিন (১৮) কে শনিবার (১০ ডিসেম্বর) সকাল আটটার দিকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে আরিফের পিতার নিকট এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নয়তো তাঁর ছেলেকে হত্যার হুমকি দেয়া হয়।
বিষয়টি অপহৃত আরিফের পিতা নুরুল হক তাৎক্ষণিক র্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরে জানান। অভিযোগের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে ওইদিন বিকেল সোয়া পাঁচটার দিকে অপহৃত আরিফকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা হতে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীরা পালিয়ে যায় বলে র ্যাব জানায়।
অপহরণের শিকার আরিফকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে তার পিতার নিকট হস্তান্তর করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮