প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:৩৬ এ.এম
অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারাই রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য – বরিশালে কেন্দ্রীয় সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।।

বিশেষ প্রতিবেদক।।
গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা কে কোন রাজনৈতিক পরিচয় বহন করেন তা কিন্তু দেখা হয়নি। তাই এখনো সেটা গুরুত্বপূর্ণ নয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারাই গুরুত্বপূর্ণ। সাদাকে সাদা আর কালোকে কালো বলাই রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য বলে জানালেন ঢাকা থেকে আগত কেন্দ্রীয় সমন্বয়করা। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তারা দলমত নির্বিশেষে সবাইকে বৈষম্য বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দূর্নীতি- চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র - নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আব্দুল হান্নান মাসুদ- ঢাবি- সানজানা আফিফা অদিতি -ঢাবি- রাইয়ান ফেরদৌস -ঢাবি- তৌহিদ আহমেদ আশিক -শেকৃবি-পাশে উপবিষ্ট ছিলেন
এম এ সাঈদ -ঢাবি- সিনথিয়া জাহিন আয়েশা -বদরুন্নেসা কলেজ- হাসিবুল হোসেন শান্ত -NSU- মোবাশ্বেরা করিম মিমি -AIUB- শহিদুল ইসলাম শাহেদ -ববি- জিহাদ হোসাইন -ঢাকা কলেজ-। বরিশাল বিশ্ববিদ্যালয় ববি শিক্ষার্থীরা মতবিনিময়ে অংশ নিয়ে তাদের সমস্যা তুলে ধরেন। এর আগে ঢাকা থেকে আগত ১০ সদস্যের এই টিম বরিশালের পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেন। বিকেল চারটায় ব্রজমোহন কলেজে এবং সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউনহলে জেলা উপজেলা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আরো বলেন- ছাত্র আন্দোলনকে কেউ দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন আবার দুর্নীতি শুরু করবেন- তবে ছাত্র-নাগরিক আপনাদের বিষদাঁত উপড়ে ফেলবে। আমরা বুলেট-বোমা ভয় পাই না। তাই দুর্নীতিবাজরা সতর্ক হয়ে যান।
সমন্বয়কেরা বলেন- ছাত্রদের আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে- দুর্নীতির বিরুদ্ধে- অসাম্যের বিরুদ্ধে- সিন্ডিকেটের বিরুদ্ধে ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। এই দূর্নীতিবাজরা কৌশলে আমাদের মধ্যে বিভজন তৈরি করতে চায়। এজন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী সমন্বয়করা।
তারা বলেন ৫ আগস্ট ও তার পূর্বে যে-ই গনহত্যার শিকার এদেশের মানুষ হয়েছে এর পুনরাবৃত্তি যেন না ঘটে। আমরা নৈরাজ্য- দখলদারিত্ব- চাঁদাবাজির রাজনীতির ইতি টেনে দিতে চাই। সারাদেশে লুটপাট- সহিংসতা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার এখনই ইনসাফ- ন্যায়ের পথ অবলম্বন করুন। আমরা জানি অনেকের সাথে চরম অন্যায় করা হয়েছে তাদের নামে মামলা দিন দেশের আইন আপনার সাথে হওয়া অন্যায়ের বিচার করবে। আমরা আইন হাতে তুলে নিয়ে দেশকে নৈরাজ্য বা অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিতে পারি না। এটা চরম অন্যায়! আমরা যদি নিজেদের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারি তবে বুঝতে হাবে- আমাদের মধ্যে আওয়ামী- স্বৈরাচারী চরিত্র বিদ্যমান। এই চরিত্র ২০২৪ এর আন্দোলনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক! এ-ই চরিত্র বর্জন করতে না পারলে আমাদের শহীদ- আহত ভাইদের ত্যাগের অবমূল্যায়ন করা হবে বলে দাবী করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
তারা বলেন, আমাদের রাজনৈতিক পরিচয় যাইহোক। বৈষম্য বিরোধী মঞ্চে আমরা এক ও অভিন্ন হয়ে স্বৈরাচার সংশ্লিষ্ট সব দূর্নীতি এদেশ থেকে মুছে দেব ইনশাআল্লাহ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২