প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৮:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ৪:০১ পি.এম
অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় আ’লীগ নেত্রীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।।

জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে সরিষাবাড়ীতে মহিলা আ'লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া আবদুল্লাহ মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের মহিলা আ'লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখা। স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে দেবর সোহেল রানার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে অনৈতিক কার্যকর্ম করে আসছে। তার অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী বাধা দিলে গ্রামবাসীর বিরুদ্ধে রাজনৈতিক দাপট দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। বক্তারা শাকিলা আক্তার শিখার দলীয় পদ থেকে বহিষ্কার ও বিচার দাবি করেন।
এ ব্যাপারে শাকিলা আক্তার শিখার সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি -জামায়াতে লোকজন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। আমি আওয়ামী লীগ করি এটাই আমার দোষ।
উপজেলা মহিলা আ'লীগের সভাপতি জহুরা লতিফ বলেন, শাকিলার বিরুদ্ধে অভিযোগ সম্পুর্ন মিথ্যা৷ জাতীয় নির্বাচনে ঈগল প্রতিকের সমর্থন করার কারনে বিজয়ী ট্রাক প্রতিকের লোকজন তার বিরুদ্ধে এ অপবাদ দিয়ে যাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আ'লীগ নেতা জমির উদ্দিন, আবদুল মজিদ, শাকিলার শাশুড়ী আনোয়ারা বেওয়া, সোহেল মিয়ার স্ত্রী পাপিয়া বেগম প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২