প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৮:৪২ পি.এম
অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করল গ্রীন ভয়েস

মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান সম্পন্ন।
আজ কুড়িগ্রাম সরকারি কলেজে (১৯ আগষ্ট) সকাল ১২:০০ দিকে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি বনলতা দাস সুমনা, গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন সহ টিমের কার্যকরি সদস্যবৃন্দ।
এ সময় পরিক্ষার্থীদের সফলতা কামনায় বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং পড়াশোনার প্রতি আগ্রহী ও সচেতন থাকার আহ্বান জানান গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২