মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল -মঙ্গলবার- থেকে স্বাভাবিকভাবে চলবে।
সোমবার -৫ আগস্ট- রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন- একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল দল এবং অনুশীলনকারীদের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠন করা হবে -তারা নির্বাচনের ব্যবস্থা করবে।
মো. সাহাবুদ্দিন বলেন- আসুন আমরা দেশকে বাঁচাতে একসাথে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালীর ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব।
তিনি বলেন- ছাত্র নেতৃবৃন্দ এবং শিক্ষকদের সাথে আলোচনার সাপেক্ষে অতি শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত- নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮