মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা প্রতিনিধি,
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর আগামী ১০ অক্টোবর ভোলা সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম, ভোলা জেলা শাখা। সফরকে সফল ও সুশৃঙ্খল করতে আগামী ২৬ সেপ্টেম্বর প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলা শহরের নতুন বাজার এলাকার বোর্ডিং মসজিদে এ সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা আগমন উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ, জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি সভায় আলোচনা হবে। একই সঙ্গে সফরকে ঘিরে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রস্তুতি সভায় ভোলা জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সভায় অংশ নিয়ে ভোলা সফরের প্রস্তুতি কার্যক্রমকে এগিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮