
শওকত আলম, কক্সবাজার,
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারে আয়োজিত বিএনপির বিশাল সমাবেশ ও মিছিলে উপচে পড়া জনসমাগমে রাজপথ পরিণত হয়েছিল জনতার প্লাবনে। শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত ছিল শুধু মানুষ আর মানুষ—বাকখালী নদীর স্রোতের মতো জনতার ঢল নেমেছিল রাজপথে জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের আহ্বানে।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য মিছিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিকেল চারটায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। অল্প সময়ের মধ্যেই পালবাজার থেকে পুলিশ সুপার মোড় পর্যন্ত পুরো এলাকা পরিণত হয় জনতার মিলনমেলায়।
নির্ধারিত সময়ে বিকেল চারটায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিশাল মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি টেকপাড়া বাজারে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিল চলাকালে দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ জননেতা লুৎফুর রহমান কাজলকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। তিনিও হাসিমুখে হাত নেড়ে জনতার প্রতি সাড়া দেন— যেন নেতা ও জনগণের হৃদয়ের বন্ধন একাকার হয়ে যায় ঐক্যের সেই বিকেলে।

























