Dhaka , Friday, 23 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির। নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি রাজাপুরে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ লালমনিরহাটে সমাজসেবিকা হাবিবা খাতুনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে:- সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল নেত্রকোণার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু নেত্রকোণার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ পাইকগাছায় ওয়াবদা কেটে অবৈধ লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাণিজ্যে ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা বহুমুখীকরণে জোর দিচ্ছে সরকার ও বিশ্বব্যাংক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ একজন সক্রিয় সদস্য গ্রেফতার ‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু বিড়ি খাওয়া বক্তব্য দেওয়াতে জামাতের ২ কোটি ভোট বাড়ছে: ড. ফয়জুল হক  গাজীপুরে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দিরে মহা নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম রামুতে কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা অপহরণ, একজন আটক সীমান্ত থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে মাদক, ফরিদের মাদক সাম্রাজ্যে আতঙ্কিত বালুখালীবাসী বেগমগঞ্জে মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার। শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুশাসন সম্ভব নয়, রামগঞ্জে হাত পাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নারায়ণগঞ্জের পাচঁটি নির্বাচন আসনে ৪৭ জন কে চূড়ান্ত প্রার্থী ঘোষণা। ধানের শীষের জন্য অনেক সাথী আত্মাহুতি দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন: প্রতীক পেয়ে আবেগাপ্লুত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পাইকগাছায় জেলা সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে কক্সবাজারে পিআইবির দুই দিনের প্রশিক্ষণ শুরু বায়েজিদে পুলিশের ড্রাইভার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি টুকু কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ বালিজুরী রেঞ্জে মানুষ–হাতি দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা

হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হবে: এম সাখাওয়াত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:09:13 pm, Saturday, 3 January 2026
  • 19 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশের ভেতরে কিংবা দেশের বাইরে অবস্থানরত প্রত্যেক আসামিকেই আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটিতে ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, “আমরা এ হত্যাকাণ্ডের বিষয়ে অত্যন্ত সিরিয়াস। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকেও আসামিদের ফিরিয়ে এনে বিচার করা হবে। হাদি হত্যার পেছনে যারা রয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, হাদির মৃত্যুর পরপরই তিনি সিদ্ধান্ত নেন নলছিটির এই গুরুত্বপূর্ণ লঞ্চ টার্মিনালটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে করার। নৌ উপদেষ্টা হিসেবে বিষয়টি তাঁর এখতিয়ারের মধ্যে থাকায় তিনি দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, নলছিটির মানুষের জন্য এই লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তাই এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয় এবং স্থায়ীভাবে শহীদ হাদির নামেই থাকে, সেই উদ্দেশ্যেই তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন।
তিনি আরও বলেন, “ওসমান হাদি শুধু একটি এলাকার নয়, তিনি দেশের ও বিশ্বের সম্পদ। জনগণের ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে তাঁর নাম যুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আত্মত্যাগের ইতিহাস জানতে পারবে।”
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নৌ উপদেষ্টা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
হাদি হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনও পলাতক, তারা দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের আইনের আওতায় আনা হবে।”
তিনি বলেন, প্রতিদিন শত শত মানুষ এই লঞ্চঘাট ব্যবহার করে। এমন একটি বড় স্থাপনার নাম হাদির নামে রাখার মাধ্যমে তাঁর আত্মত্যাগকে চিরস্মরণীয় করা হয়েছে। হাদি এখন শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও পরিচিত একটি নাম। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আন্দোলন-সংগ্রামে তাঁর নাম উচ্চারিত হবে।
নৌ উপদেষ্টা আরও বলেন, “হাদি সততা ও নিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছেন। সেই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে তা হবে তাঁর রক্তের সঙ্গে বেইমানি।” তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত ও গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারছেন না।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, দুলাভাই মো. আমির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে নলছিটি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আতিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে মীর নাছির।

হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হবে: এম সাখাওয়াত হোসেন

আপডেট সময় : 03:09:13 pm, Saturday, 3 January 2026