Dhaka , Tuesday, 9 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজেও অবদান রেখে চলেছে ১৫ বিজিবি ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক ও এমএসএফ মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত শরীয়তপুরে মসজিদের মধ্যে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার :- চসিক মেয়র ডা. শাহাদাত চরভদ্রাসন থানার নবাগত ওসির সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত রূপগঞ্জ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গায় উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান–২০২৫। সদরপুরে ‘অদম্য নারী ‍পুরস্কার’ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে- ইউএনও ওয়াসিউজ্জামান নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -জেলা প্রশাসক কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উদযাপিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারুণ্যের অঙ্গীকার চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত অভিযাত্রী পত্রিকার উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ৯ ডিসেম্বর মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী সাতকানিয়ায় কেরানীহাট উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ: ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে  নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর আমি নিজেও নির্বাচনী প্রচারণায় ধর্মপুর ইউনিয়নে স্বৈরাচার কর্তৃক আঘাতপ্রাপ্ত হই:- কর্ণেল অলি “আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি”- চবি উপাচার্য।  পরিবেশ, কৃষিজমি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি চরমে ঝালকাঠি জেলাজুড়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে দাপটের সঙ্গে চলছে অবৈধ ইটভাটা নোয়াখালীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত-৪ বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম, পেলেন ধানের শীষ লালমনিরহাটে যুবদলের উদ্যোগে নির্মিত কাঠের সেতু উদ্বোধন করলেন আসাদুল হাবিব দুলু অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ গর্বিত নারী ১৫ বিজিবি’র কঠোর নজরদারি: সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও মোবাইল ডিসপ্লে জব্দ কক্সবাজারে নবনিযুক্ত ওসিদের নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ-১ ! আহত-৫ চরভদ্রাসনে শিশু ধর্ষণ মামলার আসামি মোজাম্মেল হক ঢাকা থেকে গ্রেফতার।

হযরত (সা.) জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে

  • Reporter Name
  • আপডেট সময় : 12:16:19 am, Monday, 27 October 2025
  • 71 বার পড়া হয়েছে

নাদিম সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
হযরত (সা.) জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে। ইহকালে ও পরকালে সফলকাম হওয়া যাবে।

আজ বিকালে রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (স.) উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, হযরত মুহাম্মদ (সা.) জীবনাদর্শ অনুসরণে জীবন পরিচালনা করার মধ্যেই সকল কল্যাণ নিহিত রয়েছে। আমরা যদি তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে পারি তাহলে ইহকাল ও পরকালে আমরা সাফল্য লাভ করতে পারব। তিনি সর্বক্ষেত্রে রাসুল (সা.) এর সীরাত অনুসরণের জন্য সকলকে অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, পাপ মানুষকে ধ্বংস করে দেয়। পাপ করলে অবশ্যই তার প্রায়শ্চিত্ত করতে হবে। এজন্য পাপের পথ থেকে ফিরে আসতে হবে। পদস্খলন হলেই তওবা করতে হবে। তিনি সকলকে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করার অনুরোধ জানান।

হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন। হারাম পথে অর্জিত ধনসম্পদে বর্ধিত শরীর বেহেশত প্রবেশ করবে না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনকিছুই কবুল হবে না। তিনি সকলকে সৎপথে উপার্জনের জন্য অনুরোধ করেন।

ড. খালিদ বলেন, সকল কৃতকর্মের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। পূর্ণ্যের জন্য রয়েছে পুরস্কার আর পাপ করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুদকের হাত থেকে বাঁচতে পারলেও আল্লাহর হাত থেকে বাঁচার কোন উপায় নেই।
তিনি সবধরনের খারাপ কাজকর্ম থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানান।

গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মসজিদ কমিটির সহসভাপতি লুৎফুল কবির সাদী বক্তব্য প্রদান করেন।পরে উপদেষ্টা ক্যালিওগ্রাফি, ইসলামী জ্ঞান ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজেও অবদান রেখে চলেছে ১৫ বিজিবি

হযরত (সা.) জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে

আপডেট সময় : 12:16:19 am, Monday, 27 October 2025