Dhaka , Tuesday, 16 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নোয়াখালীতে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ; দুস্থদের মাঝে খাবার বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার চরভদ্রাসনের নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, বই উপহার। পঞ্চবটি বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হাদী’র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এ্যাব’র মানববন্ধন ঈদগাঁওর পোকখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু পাইকগাছায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ আটক- ২ বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধীস্থল পাইকগাছায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান শ্রীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি মিনু মৃধা গ্রেফতার  ভয়েসেস ফর চেঞ্জ প্রজেক্ট’-এর উদ্যোগে কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ ও আইনি অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ শিক্ষকের ঘুমহীন রাত রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা তিস্তা নদী রক্ষা আন্দোলন ও আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা গোয়ালঘরে কৃষকের দুটি গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা পাইকগাছায় রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ে কক্সবাজারে মতবিনিময় সভা শহীদ বুদ্ধিজীবী দিবস: পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়—কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত: ঈদগাঁওতে হামিদুল হক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: মাইজ পাড়ার হাতে চ্যাম্পিয়ন ট্রফি যে ৫ লক্ষণ দেখে বুঝবেন মানুষটি আপনার জন্য নয় চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৫ পালিতঃ আলোচনা সভা। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পরিবিহন সেক্টরে জাতীয় সমন্বিত বহুমাধ্যম ভিত্তিক মহাপিরিকল্পনা প্রনয়ণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে উপজেলা প্রশাসন নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সেন্টমার্টিনের আব্দুল গণির জালে ধরা পড়লো ৩২ কেজির পোপা মাছ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:28:56 pm, Saturday, 22 November 2025
  • 16 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন উপকূলে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বিশাল এক পোপা মাছ।

শনিবার (২২ নভেম্বর) সকালে নিয়মিত মাছ ধরতে গিয়ে তার ট্রলারে এ মাছটি ধরা পড়ে। মাছটি এখনো বিক্রি হয়নি; স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে চলছে দরদাম।

জেলে আব্দুল গণি জানান, প্রতিদিনের মতো সাগরে রুটিন মাছ ধরার সময় হঠাৎ জালে প্রচণ্ড ভার অনুভব করেন। জাল তোলার পর দেখা যায় বড় আকারের একটি পোপা মাছ ধরা পড়েছে। এর ওজন ৩২ কেজি। তিনি মাছটির দাম চার থেকে পাঁচ লাখ টাকার মতো হতে পারে বলে ধারণা করছেন।

মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে সৈকত এলাকায়। সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে আব্দুল গণি বলেন, কয়েক বছর ধরে তার জালে নিয়মিত বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করেই তিনি এখন স্বাবলম্বী।

জালে প্রায়ই পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে স্নেহ করে ‘পোয়া গণি’ বলে ডাকেন। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের পেটে বিশেষ একটি অংশ থাকে, যাকে ‘পদনা’ বা স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়।

বিদেশে এই শুকনো পদনা ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে উচ্চমূল্যে বিক্রি হয়। এ কারণেই পোপা মাছের বাজারদর সাধারণ মাছের তুলনায় অনেক বেশি।

অতীতে আব্দুল গণির জালে বড় আকারের পোপা মাছ ধরা পড়ার নজিরও রয়েছে। ২০২২ সালের ৮ নভেম্বর তার জালে ধরা পড়ে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ, যা বিক্রি হয় ৮ লাখ টাকায়।

২০১৮ সালের ১৪ নভেম্বর ধরা পড়ে ৩৪ কেজি ওজনের আরেকটি পোপা মাছ, সেটি তিনি ১০ লাখ টাকায় বিক্রি করেন।২০২০ সালের নভেম্বরেই তার জালে ধরা পড়ে কয়েকটি পোপা মাছ, যেগুলোর বিক্রয়মূল্য ছিল মোট ৬ লাখ টাকা।

গত কয়েক বছরে ছোট-বড় মিলিয়ে তার জালে একাধিক পোপা মাছ ধরা পড়েছে, যা প্রতিবারই উচ্চমূল্যে বিক্রি হয়ে তাকে আর্থিকভাবে আরও শক্তিশালী করেছে। এবারের ৩২ কেজির পোপা মাছটি কত দামে বিক্রি হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সেন্টমার্টিনের আব্দুল গণির জালে ধরা পড়লো ৩২ কেজির পোপা মাছ

আপডেট সময় : 04:28:56 pm, Saturday, 22 November 2025