Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:17:13 pm, Thursday, 17 April 2025
  • 173 বার পড়া হয়েছে

সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম, নোয়াখালী 
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের দেবী সিংপুর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে-পিবিআই- কর্মরত উপপরিদর্শক -এসআই- ইব্রাহিম পলাশের মদদে হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে।    
বৃহস্পতিবার -১৭ এপ্রিল- সকালে ভুক্তভোগী পরিবার জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা শেখ আহমদ এমন অভিযোগ করেন।  
তিনি অভিযোগ করে বলেন, গত ১৪ এপ্রিল সোমবার আমার বাড়ি থেকে আম চুরি করে সালাউদ্দিন ও এসআই পলাশের ভাতিজারাসহ অনেকে। আমার বড় ছেলে আম চুরির প্রতিবাদ করায় একই দিন রাতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও হেলমেট বাহিনীর প্রধান সোহেল, সালাউদ্দিন ও সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে রাতের আাঁধারে হামলা চালায়। এসব অপকর্মের মদদ জোগাচ্ছে কুমিল্লায় জেলায় কর্মরত পিবিআইয়ের উপ-পরিদর্শক-এসআই- ইব্রাহিম পলাশ। তিনি ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের দোসর সালাউদ্দিনের বড় ভাই। আওয়ামী শাসন আমলে বিভিন্ন অপকর্ম করে পুলিশের নাম ভাঙ্গিয়ে পলাশ কোটি কোটি টাকার মালিক বনে যান। আমাদের বাড়িতে হামলা হওয়ার পর এসআই পলাশের ইন্ধনে তারা উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। বহিরাগত সন্ত্রাসী এনে আমার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হয়।
শেখ আহমদ অভিযোগ করে আরো বলেন, সোহেল চাঁদাবাজি মামলার আসামি ও সুমন হত্যা মামলার আসামি। গত ৫ আগস্টের পর তারা রাজনীতির খোলস পাল্টে একাধিক বিএনপির পরিবারের বিরুদ্ধে নানাভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমার এক ছেলে কুতুবেরহাট বাজারের ব্যবসায়ী আর ছোট ছেলে নবীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। আমার পুরো পরিবার ব্যবসার সাথে জড়িত। আওয়ামী সন্ত্রাসীরা যেকোনো সময় আমার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় হামলা চালাতে পারে। আমি প্রধান উপদেষ্টা ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পিবিআইয়ের উপপরিদর্শক -এসআই- ইব্রাহিম পলাশ সকল অভিযোগ নাকচ করে বলেন, আপনারা স্থানীয় ভাবে বিষয়টি খতিয়ে দেখেন,এরপর যেটা সত্য হয় সেটা লিখেন।  
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার উপপরিদর্শক -এসআই- কৃঞ্চ মোহন বলেন,আম পাড়া দিয়ে দুপক্ষের মধ্যে ঘটনার সূত্রপাত হয়। লিখিত অভিযোগ পেয়ে দুই পক্ষকে নিয়ে থানায় বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। পরে বৈঠকটি অমীমাংসিত ভাবে শেষ। এখন পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 04:17:13 pm, Thursday, 17 April 2025